তুই


তুই না থাকা মানে
জীবনটা টলটলে শান্ত দিঘী
সূক্ষ্ম তীরতীর করে
কষ্টের বয়ে চলা স্রোত থাকে
কিন্তু ঝড় ওঠেনা



তুই থাকা মানে
জীবনটার উন্মত্ত সমুদ্র হয়ে ওঠা
চারপাশটাকে তছনছ করে দেয়াই
তখন যেন একমাত্র লক্ষ্য



তুই না থাকা মানে
তোর জন্যে বুকের গভীরে
রিনরিনে ব্যথার অনুভব
তোকে ছুঁতে না পারার
হাহাকারপূর্ন হৃদয়



তুই থাকা মানে
এক আকাশ অন্ধকার
পৃথিবী জুড়ে তোর অবহেলার
দাম্ভিক পদধ্বনি



তুই না থাকা মানে
সব হারিয়ে অনেককিছু পাওয়া
তুই থাকা মানেই
তোর পাশে বসে একা হয়ে যাওয়া

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

যা চাই তা নাই বা দিলে

কবিতা টি এফ এম রেডিও থেকে শোনা , আমার অনেক ভালো লেগেছে আপনাদের ও অনেক ভালো লাগবে আশা করি....................




যা চাই তা নাই বা দিলে...

কষ্ট গুলো জমা থাক মনের ঘরে,

শুধু স্বপ্ন গুলো দেখার দুটো চোখ দিও...

আজ অন্ধকার ঘরে বন্দি আমি,
আলোর পথ খুজতে না জানি
শুধু দিও স্বপ্নে ভরা মন খানি...

স্বপ্ন বাস্তব করার কৌশোল না জানি,

মনে মনে ক্ষুব্ধ আমি, তিক্ত আমি......
জীবনের মানে কি? তা না জানি,

সুখ খুজতে খুজতে হতাশ আমি,

কোথায় কিনারা তাও না জানি...

মনে মনে প্রশ্ন জাগে কে আমি ? কি আমি?


এসেছি শুধু কাদতে, না পারি বেশি হাসতে


হাসার অধিকার যে নেই

তা কি পেরেছি বুঝতে

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

দুঃসপ্ন

রাত শুধুই কালো হয়ে আসছে,
স্বপ্ন গুলো কেবল হারিয়েই যাচ্ছে
হায়েনারা দলভারি হচ্ছেই
লুটেরারা নতুন আয়োজনে মাতছেই

তারাগুলো ঢেকে গেছে মেঘে মেঘে
শ্বাপদে শ্বাপদে পথগুলো গেছে ঢেকে
ভ্যাম্পায়ারগুলো বেরিয়ে পড়ছে দলে দলে
ধাড়ালো দাঁতে, নতুন বুকের তাজা রক্তের খোঁজে

চারিদিকে বোবা কান্না আর চাপা চাপা শোক
ক্ষুনিরা উল্লাসে মেতেছে, নরমুন্ড নিয়ে
ওদের লাল চোখের জিঘাংসার আগুনে
মানবতা জ্বলছে

আমরা নিরো রা বাঁশি বাজিয়েই চলছি
দেশটার সাথে তাই শুধু জ্বলছি
দালাল কুশিলব রা ফিকিরে ব্যাস্ত
পারলে কাবাব দেশটা গিলে খাবে আস্ত

মানবতাবাদি মানবদরদি মুখে সাটার টেনে দিয়েছে
কেননা অনেক আগেই ওরা পতিতাদের মত নিজেদের বিকিয়েছে
বিবৃতিজিবি কিংবা বুদ্ধিজবি ওরা তো আরো অনেক আগেই
মাথাটার সাথে গতরটাও বিকিয়েছে কড়া দামেই

মিডিয়াগুলো আরো এগিয়ে বহুজাতিক রুটির টানে
হায়েনাদের মাথায় তুলে চলছে সন্মুখ পানে
সমাজকর্মিরা বিজি বেশি পা চাটতে
যদি জোটে আরো বেশি নিজের পাতে



সব কিছু যেন লন্ডভন্ড ভস্বিভুত
নতুণ কোন আশা নেই,স্বপ্নেরা আগেই পরাভুত
অপশক্তি বিজয়ি আজ বিজিত আমার দেশ
খেয়ে গেছে সব কিছু হায়েনারা,করেছে নিঃশেষ

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ıllıllı мy ғιrѕт вlog poѕт ıllıllı

Dis iz my first blog post.

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS